শাবি শিক্ষার্থীর মোবাইল টাকা ছিনতাই
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে সিয়েছে দৃর্বৃক্তরা।
শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের গোপাল রায় তমাল ও শাহপরাণ হলের আবাসিক ছাত্র।
ছিনতাইয়ের শিকার তমাল জানান, রুমে ঘুরতে আসা ছোটো ভাইয়ের এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বিকাল ৪টার দিকে সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় ঘুরতে বের হন। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে সেখান থেকে ফেরার পথে দুই যুবক তাদের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের মারধর করে। এসময় তাদের সাথে থাকা দুটি মোবাইল, দুটি মানিব্যাগ এবং সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আমরা জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করি।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরা হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে।
এঘটনায় শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি শোনার পর তাৎক্ষণিতভাবে আমি তা জালালাবাদ থানায় জানিয়েছি, তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে শিক্ষার্থীদের উচিৎ সন্ধ্যার পর টিলায় অবস্থান না করা।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed