সোমবার সিলেট আসছেন ঐক্যফ্রন্ট নেতারা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল সোমবার সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতারা।
সোমবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে তাঁরা সিলেট এসে পৌঁছবেন বলে জানান সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
জাতীয় ঐক্যফন্টের নেতাদের মধ্যে সিলেট আসার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকি, আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীসহ শীর্ষ কয়েকজন নেতাদের।
নাসিম হোসাইন জানান, তাঁরা সিলেট এসে প্রথমে হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন।
পরে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সংঘাতে নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের বাড়িতে যাবেন ও ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন ঐক্যফ্রন্টের নেতারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি করার সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতারা। এরই অংশ হিসেবে ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শনে সিলেটে আসছেন ঐক্যফন্টের শীর্ষ এ নেতারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed