ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি, যুবক কারাগারে
বিশ্বনাথ প্রতিনিধি : ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে কটুক্তি মূলক স্ট্যাটাস শেয়ার করায় ক্লিনটন দেব রিগান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া গ্রামের মন্টু দেব’র পুত্র।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার এসআই মিজানুর রহমান জানান- ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে শ্রী রুপক রায় নামের এক লোকের বিভিন্ন কটুক্তি মূলক স্ট্যাটাস ক্লিনটন দেব রিগান তার আইডিতে শেয়ার করে। এতে এলাকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করে এবং মুসলিম ও সনাতন ধর্মাবলম্ভীদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হওয়ার আশংকা থাকায় অভিযুক্ত ক্লিনটন দেব রিগানকে গত ৫ জানুয়ারী আটক করা হয়। আটকের পর পেনাল কোডের ২৯৫ (ক) ধারায় নন এফআইআর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরদিন জেলহাজতে প্রেরণ করা হয়।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed