Main Menu

হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ কাজের উদ্বোধন

Manual4 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ ও সংষ্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি জেলার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরস্থ নলুয়া হাওর পোল্ডার-২ এর ৩৫ নম্বর প্রকল্প বাস্তবায়ক কমিটির (পিআইসির) ১৫ লাখ টাকা ৯৭ হাজার টাকা ৫শত টাকা ব্যয়ে বাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি নিজের কোদাল দিয়ে মাটি কেটে কাজের উদ্বোধন করেন।

এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, শেখ হাসিনার সরকার হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নে সর্বত্র অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, হাওরের সকল প্রকার সম্পদ সুরক্ষায় আমরা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বেড়িবাঁধ কাজে কোনো ধরনের অনিয়ম ও দূর্ণীতি বরদাশত করা হবে বলে হুশিয়ারী উল্লেখ করে বাঁধের কাজ নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার না করার আহ্বান জানান।

Manual7 Ad Code

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পওর-২ খুশি মোহন সরকার, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল কালাম প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয় সূত্র জানায়, হাওরের ফসল রক্ষা কাবিটা নীতিমালা অনুযায়ী সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার ৫৫৩টি প্রকল্পে এবার ৯৩ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। তারমধ্যে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-২ প্রকল্পের রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা ষ্ঠীল ব্রিজের পাশে ৩৫নং মাধ্যমে ১.৩৮৫ কিলোমিটার বেড়ি বাঁধ সংস্কারে ১৫ লাখ ৯৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল শনিবার ওই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

Manual2 Ad Code

সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, যথাসময়ে বেড়িবাঁধের কাজ সঠিকভাবে শেষ করতে আমরা আন্তরিকভাবে প্রচেষ্ঠা চালাব।

এদিকে বিকেলে তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন।

এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, সহসভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সৈয়দ সাব্বির আহমদ, আব্দুল মালিক, আব্দুস কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপূর্বে মন্ত্রীকে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জগন্নাথপুরের ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, উপজেলা যুবলীগ, জগন্নাথপুর স্বেচ্ছাসেবক লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Manual1 Ad Code

এরপূর্বে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া মন্ত্রী, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৌদি প্রবাসীদের উদ্যোগে দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code