Main Menu

সিলেটের উন্নয়নে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে: পরিকল্পনা মন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব সব ধরণের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১০ বছরে আওয়ামী লীগ সিলেটসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। এ ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত থাকবে। তিনি বলেন, সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তর এবং সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ৫ বছরে এ অঞ্চলের সকল অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে বলে জানান মন্ত্রী।

এ সময় সিলেট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর এবং সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed