Main Menu

সাংবাদিক মুনশি ইকবালের পিতার ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মুনশি ইকবালের পিতা গোলাম রাব্বানী আর নেই। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর দাড়িঁয়াপাড়ায় মেঘনা বি-১৪ নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি……রাজিউন)।

নগরীর দাড়িয়াপাড়া এলাকার বিশিষ্ট মুরব্বী ও রসময় মেমোরিয়েল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গোলাম রাব্বানীর মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭০ বছর।

তিনি দুই ছেলে, স্ত্রী ও নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন।

তার জানাযার সময় পরবর্তীতে জানানো হবে।

Share





Related News

Comments are Closed