প্রবীণ নাট্যকর্মী জহির খান লায়েক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীণ নাট্যকর্মী জহির খান লায়েক আর নেই। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার নামাযে জানাযা রবিবার (১৩ জানুয়ারি) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার সকাল সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হবে।
জহির খান লায়েক ১৯৫৫ সালের ১৪ আগস্ট মিয়া ফাজিলচিশত, পূর্ব সুবিদবাজারে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে সিলেটের দি এইডেড হাই স্কুলের বার্ষিক নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ তাঁর। তিনি কথাকলি সিলেটের প্রতিষ্ঠাকাল থেকেই জীবনের শেষদিন পর্যন্ত তিনি এ সংগঠনের জড়িত ছিলেন সক্রিয়ভাবে। এ সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। মঞ্চে সাফল্যের সংগে নিরবচ্ছিন্নভাবে অর্ধ-শতাব্দী অভিনয় এবং নাট্যান্দোলনে সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ কথাকলি সিলেট তাকে ২০১৭ সালে সম্মাননা প্রদান করে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, কথাকলি সিলেট ও নৃত্যশৈলিসহ সিলেটের সাংস্কৃতিক অঙ্গণের সদস্যরা।
কথাকলি থিয়েটারের সদস্য নীলাঞ্জন দাশ টুকু জানান, বৃহস্পতিবার রাতেও সুস্থ অবস্থায় ঘুমাতে যান লায়েক খান। শুক্রবার সকালে ওঠে তিনি বুকে ব্যথা অনুভব করতে থাকেন। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
সুবিদবাজার এলাকার শুভেচ্ছা সমাজ কল্যাণ সংঘেরও সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed