Main Menu

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রেসক্লাবের গোয়ালাবাজারস্থ নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, নির্বাহী সদস্য পদে যথাক্রমে এফ এম আলী ফয়েজ, সিতু সূত্রধর, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, নূরুল ইসলাম রাফি নির্বাচিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়া, সাধারণ সম্পাদক পরিমল দেব, সিলেট জেলা প্রেসক্লাবের রজত চক্রবর্তী, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন খান, এডভোকেট অসিম কুমার দাস প্রমুখ।

Share





Related News

Comments are Closed