আজমিরীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকালছৈও বাজারে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ জানুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মা সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে সীমা ফার্মেসীকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে মা টেলিকম এন্ড কসমেটিকসকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ওজনে কম দেওয়ার দায়ে একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর দাড়িপাল্লা ও বাটখারা জব্দ করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিল কাকালছৈও নৌ-ফাঁড়ি পুলিশের একটি টিম।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed