গোলাপগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌঘরীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো ৪জন যাত্রী।
বুধবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মইনুল ইসলাম (৪০) জকিগঞ্জ উপজেলার শাহবাজপুর মুহিতপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- গোলাপগঞ্জ পৌর এলাকার আলামিন আহমদ (২৫), জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিতপুর গ্রামের এহিয়া আহমদ (১৮)। অন্য আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস ও বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশায় থাকা ১জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ৪জন যাত্রী। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ বলেন, দুর্ঘটনায় ১জন যাত্রী নিহত ও ৪জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed