একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নাজনিন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নাজনিন নাহার (২৮) নামে চাঁপাইনবাবগঞ্জের এক গৃহবধূ। চার সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে জন্ম দেন ওই নারী। বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মাদারল্যান্ড ইনফার্টিলিট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ জানুয়ারী) বিকেলে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তানদের জন্ম দেন তিনি।
নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ এলাকার মামুনুর রশিদের স্ত্রী। মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন।
শিশু চারটির দাদা মনসুর রহমান জানান, এক সঙ্গে চার অতিথি পেয়ে তারা সবাই খুব খুশি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed