জুড়ীতে অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে অতিরিক্ত মাদক সেবনের ফলে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাওঁ গ্রামের মৃত বশির মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জাহিদ মিয়া (৪৫) ওইদিন সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ফুলতলা বাজারে তার বাসায় অতিরিক্ত মাদক সেবন করা কালীন সময়ে পুলিশ হানা দেয়। এসময় তার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল, ৩ বোতল ভারতীয় মদ, ৫ পিছ ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে। তখন অতিরিক্ত মাদক সেবনের ফলে জাহিদ মিয়া ঘটনাস্থলে অসুস্থ্যবোধ করলে পুলিশ তাকে সাথে সাথেই তার আত্নীয়স্বজনসহ প্রাইভেট সিএনজি যোগে চিকিৎসার জন্য কুলাউড়া হাসপাতালে পাঠান। কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মাদকসেবী জাহিদ মিয়া মারা যায়।
কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হক বলেন, জাহিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
ফুলতলা ইউনিয়নের কোনাগাওঁ গ্রামের মেম্বার মারুফ আহমদ বলেন, আমাদের জানা মতে জাহিদ একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ছিলেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গির হোসেন সরদার বলেন, ওইদিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জাহিদের বাসায় অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য ও সরঞ্জামাদীসহ জাহিদকে আটক করলে সে অসুস্থ্যতাবোধ করে। তখন সাথে সাথে তার আত্নীয়স্বজনসহ প্রাইভেট সিএনজি যোগে কুলাউড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার আরএমও জাকির হোসেন তাকে মৃত ঘোষনা করেন। তাৎক্ষণিকভাবে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে তার সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য তার লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।
এ ব্যাপারে জুড়ী থানায় একটি ইউডি মামলা নং- ১, তাং- ৫/১/২০১৯ দায়ের করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed