ইমজার নতুন সদস্য আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা-এর নতুন সদস্য আহবান করা হয়েছে। বিভিন্ন টেলিভিশনে সিলেটে কর্মরত রিপোর্টার ও ক্যামেরাপার্সন সদস্য হতে আবেদন করতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুকদের ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদনপত্রের সাথে টেলিভিশনের নিয়োগপত্র, শিক্ষাগত সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। আগ্রহীদের অবশ্যই আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
একই সঙ্গে ইমজার পুরনো সদস্যদের সদস্যপদ নবায়নের অনুরোধ করা যাচ্ছে।
প্রয়োজনে যোগযোগ: হোসাইন আহমদ সুজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইমজা, ০১৭১৬৭৮৩২১৫।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed