নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতির হঠাৎ পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এক পদত্যাগ পত্র প্রদান করেন তিনি।
জেলা ছাত্রলীগের প্যাডে লিখিত পত্রটির ছবি বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাত ১১.৩০ মিনিটে ইসহাক খলিল বাবু তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে পোস্ট করেন। যা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।
ডিসেম্বরের ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল জয় পেয়েছে। ঠিক এ সময় ইসহাকের এমন সিদ্ধান্তে হতবাক দলীয় নেতারা।
এ খবর আশে-পাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়লে অনেকেই হতবাক হয়ে যায় বলে জানা যায়।
এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে কথা হলে তিনি বলেন, এমন একটি পোস্ট আমিও পেয়েছি এবং অনেকের থেকেই শুনেছি। বিষয়টি জানার জন্য তাকে ফোন করেছিলাম। তিনি জানিয়েছেন, সে আর ছাত্রলীগ করবে না। তবে কেন বা কি কারণে করবেন না, তা পরিস্কার করে বলেননি।সূত্র: ব্রেকিংনিউজ
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed