Main Menu

কানাইঘাটে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে রোড পারমিট বিহীন একটি ট্রাক্টর উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টায় কানাইঘাট পৌরসভার বাইপাস রোড সংলগ্ন বীরদল সোনাপুর রাস্তায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক হালিম মিয়া (৩৫) এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Manual5 Ad Code

নিহত হালিম মিয়া ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

কানাইঘাট থানার এসআই লিটন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক্টরের নিচ থেকে হালিম মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

Manual8 Ad Code

তিনি জানান লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে এবং ময়না তদন্ত শেষে হালিম মিয়ার লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক্টরের মালিক পৌর এলাকার নিজ গোবিন্দপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র শফিক আহমদ।

Manual3 Ad Code

নিহত হালিম মিয়ার মামা জানান, হালিম মিয়া দুই সন্তানের জনক ও তার স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে রয়েছেন। জীবিকার তাগিদে প্রায় ৩/৪ বছর ধরে হালিম মিয়া কানাইঘাট উপজেলায় ট্রাক্টরের চালক হিসাবে কর্মরত ছিলেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code