হবিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মোটর সাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় সাথে থাকা মোঘল চাঁদ (১৬) নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র হাবিবুর রহমান উপজেলার পশ্চিম দীমূড়া গ্রামের আব্দুর রহমান ওরফে সাহেব আলীর পুত্র ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের পরিবারের বরাত দিয়ে বাহুবল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, মিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পাশে অবস্থিত নিজ বাসা থেকে হাবিবুর রহমান তার বন্ধু মোঘল চাঁদকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে ঘুরতে বের হয়। এক পর্যায়ে সে নতুন বাজার এলাকায় পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। আহত মোঘল চাঁদ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের ময়না মিয়ার ছেলে।
Related News
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More



Comments are Closed