Main Menu

সাংবাদিক ছাদেক আজাদ’র পিতৃবিয়োগ

Manual7 Ad Code

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক সিলেটের ডাক’র বিয়ানীবাজার প্রতিনিধি ও সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা এবং বিয়ানীবাজার বার্তা ২৪ ডটকম এর সম্পাদক ছাদেক আহমদ আজাদ এর পিতা প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুল হাছিব আর নেই। গত সোমবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ দাসউরা নয়াবাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না ……… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা সোয়া ২টায় মরহুমের জানাযার নামাজ দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমের লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Manual3 Ad Code

এদিকে সাংবাদিক ছাদেক আজাদের পিতার মৃত্যুতে স্থানীয় এমপি শিক্ষান্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।

Manual7 Ad Code

শিক্ষামন্ত্রীর শোকঃ
সাংবাদিক ছাদেক আজাদ এর পিতা হাজী আব্দুল হাছিব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি এক শোক বার্তায় বলেন, হাজী আব্দুল হাছিব একজন সফল ব্যবসায়ী ও অত্যন্ত সুহৃদ ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Manual1 Ad Code

বিভিন্ন মহলের শোকঃ
সাংবাদিক ছাদেক আজাদ এর পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হাছিব মনিয়া, উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী মাকসুদুল ইসলাম আউয়াল, নবদ্বীপ পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল বাসিত টিপু, সাপ্তাহিক নবদ্বীপ ও পূর্ব সিলেট নিউজ২৪ ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি এম মাসুদ আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সল, সাধারণ সম্পাদক শাবুল আহমদ, লাউতা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ জলিল, লাউতা ইউপির চেয়ারম্যান গৌছ উদ্দিন, মুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন, বিয়ানীবাজার পরিবেশ আন্দোলনের আহবায়ক সাবেক ভিপি সাইফুল ইসলাম নিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সমছুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। বিবৃতি দাতারা সাংবাদিক ছাদেক আজাদ এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Manual6 Ad Code

এদিকে সাংবাদিক ছাদেক আজাদ’র পিতার জানাযায় আত্মীয় স্বজন, সাধারণ মানুষ ও রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যরা হচ্ছেন, বিয়নীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিছবা উদ্দিন, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সল, জাসদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মজির উদ্দিন আনসার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আমান উদ্দিন, এডভোকেট কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা খছরুল হক খছরু, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের শিকদার, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি কামিল আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের অনারারী প্রভাষক জহির উদ্দিন, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ফয়জুল হক শিমুল, সাংবাদিক রাজু ওয়াহিদ, সাংবাদিক শিপার আহমদ পলাশ, সাংবাদিক মাহমুদ আহমদ, বিয়ানীবাজার টাইমস এর উপদেষ্টা সম্পাদক তোফায়েল আহমদ, তিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ মাহবুব হোসেন জুয়েল, সাবেক সদস্য কাওছার আহমদ, কেএইচ সুমন, লাউতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান ফয়সল, হোসেন আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code