Main Menu

এফআইভিডিবি-আকবেট সমঝোতা স্মারক স্বাক্ষর

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা আকবেট (ইউ কে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট) ও FIVDB একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি গত সোমবার ৩১ শে ডিসেম্বর সিলেট সদর উপজেলার খাদিমনগরস্থ FIVDB এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ ফরেন স্কুল সোসাইটি (BFSS) এর সহযোগিতায় গৃহস্থালি কাজে নিয়োজিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পে FIVDB আকবেটকে শিক্ষা উপকরন, কারিকুলাম প্রনয়ন ও মূল্যায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

Manual6 Ad Code

উল্লেখ্য আকবেট ১৯৯৩ সাল হতে বাংলাদেশে শিক্ষক প্রশিক্ষণ, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নসহ শিক্ষা বিষয়ক আরও বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে।

প্রাথমিক অবস্থায় প্রকল্পটি সিলেট সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ডে পরিচালিত হবে এবং ধাপে ধাপে অন্যান্য স্থানে সম্প্রসারিত করা হবে।

Manual5 Ad Code

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন, আসাদুজ্জামান সায়েম, নির্বাহী পরিচালক, আকবেট ও বজলে রাজী, নির্বাহী পরিচালক, এফআইভিডিবি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ নুরুল ইসলাম, ট্রাস্টি, আকবেট ইউকে, শিরিন আক্তার, ডিরেক্টর, প্রাইমারী এডুকেশন, ফাহমিদা সুলতানা তানিয়া, ডেপুটি ম্যানেজার প্রোগ্রাম সাপোর্ট, আকবেট, এ.এইচ.এম ফজলে রাব্বি চৌধুরী, চাইল্ড ওয়েলফেয়ার এন্ড ফিনান্সিয়াল অপারেশন এডমিন, আকবেট।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code