জুড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জুড়ীতে জমি নিয়ে সংঘর্ষে তাহির আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সদরের জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা আব্দুল গফুর হাকালুকি হাওরে জমিতে ধান রোপণ করেন। প্রতিপক্ষ একই গ্রামের বাসিন্দা ফাতির আলী উক্ত জমি নিজেদের দাবি করে ধান উপড়ে ফেললে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জায়ফরনগর গ্রামের আকবর আলীর পুত্র তাহির আলী ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও এখলাছ মিয়া, চান মিয়া, আব্দুল মালিক, আব্দুল খালিক, আনু মিয়া, নাইম মিয়া, ফাতির আলী, লিয়াকত আলী, তুহিন, সেবু মিয়া, খসরু মিয়া, সেবুল মিয়া, লেবু মিয়া ও আব্দুল লতিফসহ উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হন।
এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লিয়াকত আলী, ফাতির আলী, তুহিন ও নাইমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকীদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের ৯ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed