বিশ্বনাথে বাস চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় মাওলানা ফজলুর রহমান জুয়েল (৪৫) নামের এক মাদরাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় সিএনজি অটোরিকশার চালকসহ আরো ৫ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়ার বাসিন্দা শায়েস্থা মিয়া, দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর গ্রামের রহমত আলী ও আবদুল খালিক মানিক, সিলেট জালালাবাদ থানার হায়দরপুর গ্রামের নুরুল মিয়া ও বিশ্বনাথ উপজেলার ইশবপুর গ্রামের আনহার আলীর পুত্র সিএনজি অটোরিকশার চালক কয়ছর আহমদ।
নিহত ফজলুর রহমান জুয়েল সুুুুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের তাহিদ মিয়ার পুত্র ও সিলেট নগরীর উপশহরস্থ দারুল আজহার মডেল মাদরাসায় শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে এই মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে তিনি গত শনিবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ভোট দিয়ে কর্মস্থলে ফেরার পথে ঘাতক বাসের চাপায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে সুনামগঞ্জমুখী বিরতিহীন যাত্রীবাহি বাস সিলেট-সুনামগঞ্জ সড়কের মাহতাবপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশার চালক সহ ৬জন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আহত মাওলানা ফজলুর রহমান জুয়েলকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।
এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গেইটলক বিরতিহীন যাত্রীবাহি বাস (নং-সিলেট-জ-১১-০৭২১) ও নাম্বারবিহীন অনটেস্ট সিএনজি অটোরিকশা জব্দ করেছে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed