সিলেটে ৫ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বছরের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনে সিলেটসহ সারাদেশে একযোগে পালন করা হচ্ছে বই উৎসব। এবছর সিলেট জেলায় প্রায় ৫ লাখের অধিক শিক্ষার্থী বই পাচ্ছেন বলে জানিয়েছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারি কিন্ডার গার্ডেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিলেট জেলার বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আসলাম উদ্দিন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. উবায়দুল্লাহ।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার বাংলা ভার্সনে বই পাচ্ছে জেলার ১ হাজার ৪শ ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য মিলে মোট ২ হাজার ৬শ ৬০টি বিদ্যালয়ের ৫ লাখ ৩২ হাজার ৪৩ শিক্ষার্থী এবং ইংরেজি ভার্সনের ৩২টি বিদ্যালয়ের মোট ৬ হাজার ২শ ৬৭ শিক্ষার্থী।
Related News
শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালং (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু)Read More
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতকRead More



Comments are Closed