Main Menu

হবিগঞ্জ-২ আসনে জয় পেলেন মজিদ খান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১ লাখ ৭৭ হাজার ৯শ’ ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খান।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফন্টের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬০ হাজার ৫২ ভোট।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৯শ ৭৮ জন। মোট কেন্দ্র ছিলো ১৪৯টি।

Share





Related News

Comments are Closed