Main Menu

তাহিরপুরে বিএনপির ৩ নেতা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার বাদাঘাটের হাজি ছমির উদ্দিনের ছেলে বিএনপি নেতা আশু মিয়া (৭৪), রাজাই গ্রামের কোরবান আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৭) ও মাটিকাঁটা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলমের ভাই ফেরদৌস আলম (৪৪)।

একাদশ জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে যৌথ বাহিনীর সহায়তায় থানা পুলিশ শনিবার রাতে ওই তিন বিএনপি নেতাকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।

রবিবার রাতে তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই তিন জনকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed