জামালগঞ্জে গ্রামবাসীর হামলায় ২ পুলিশ সদস্য আহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক বিএনপি নেতাকে আটক করে থানায় নিয়ে আসার পথে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলার শিকার হয়ে পুলিশের এক এসআই সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার সন্ধায় উপজেলার ভীমখালী ইউনিয়নের ভান্ডা মল্লিকপুর গ্রামে ওই হামলার ঘটনাটি ঘটেছে।
হামলায় আহত হয়েছেন পুলিশের এসআই সাইফুল্লাহ আখন্দ ও কনষ্টেবল ফখলুল ইসলাম মিন্টু।
স্থানীয় এলাকাবাসী জানান, জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের ভান্ডা মল্লিকপুর গ্রামে নাশকতা মামলার আসামী হিসাবে ওই গ্রামের মৃত আজহার আলীর ছেলে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আখের আলীকে থানা পুলিশ শুক্রবার সন্ধায় আটক করে। এরপর তাকে থানায় নিয়ে আসতে চাইলে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে পুলিশের ওপর হামলা করে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। ওই সময় হামলার মুখে থানা পুলিশের দুই সদস্য আহত হন।
হামলায় গুরুতর আহত এসআই সাইফুল্লাহকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হবে।
আখের আলীর পরিবারের লোকজনের দাবি, এজাহারে আখের আলীর নাম নেই তবুও পুলিশ অতি উৎসাহি হয়ে তাকে আটক করে শুধুমাত্র একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম থেকে দুরে সড়িয়ে রাাখতে।
জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More



Comments are Closed