সিলেটে পুলিশি বাধায় বিএনপির নির্বাচনী সমাবেশ পন্ড, আটক ১৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থীর শেষ নির্বাচনী সভায় পুলিশি বাধার অভিযোগ করেছেন এই আসনের প্রার্থী খন্দকার মুক্তাদির। এসময় তার বেশ কয়েকজন নেতাকর্মীদের আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর কোর্ট পয়েন্টে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধানের শীষের প্রার্থী মুক্তাদির আহমদের সমর্থনে নগরীর কোর্ট পয়েন্টে পূর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশ শুরুর পূর্বে খন্দকার মুক্তাদিরের নেতৃত্বে কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার অভিমুখে একটি শোডাউন বের করেন বিএনপি সমর্থকরা। এসময় শোডাউনটি জিন্দাবাজারস্থ অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসা মাত্র পুলিশ কয়েকজনকে ধরার চেষ্টা করলে শোডাউনটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা আর সমাবেশ না করে স্থান ত্যাগ করেন। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে কোর্ট পয়েন্টে সমাবেশ না করে স্থান ত্যাগ করার পূর্বে সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির সড়কে দাঁড়িয়ে পথচারীদের উদ্দেশে বলেন, আপনারা দেখেছেন তারা (আওয়ামী লীগ) আমাদেরকে পুলিশ দিয়ে কি ভাবে হয়রানি করাচ্ছে। পুলিশ দিয়ে আমাদের নেতাকর্মীদের আটকের মাধ্যমে আমাদের নানা ভাবে বাধা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের এই জুলুম আল্লাহ সহ্য করবেনা। এই অন্যায় জুলুমের বিচার সিলেটবাসীর কাছে দিলাম। ৩০ তারিখ ধানের শীষ প্রতীকে সিলেটবাসী তাদের গণরায় ব্যক্ত করে এই অন্যায় অবিচারের জবাব দেবেন, ইনশাআল্লাহ।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোন ধরনের উস্কানী ছাড়াই বৃহস্পতিবার সন্ধ্যার পর আমার প্রধান নির্বাচনী কার্যালয় ইলেকট্রিক সাপ্লাই রোডস্ত নুরে আলা কমিউনিটি সেন্টারে তল্লাশীর নামে পুলিশ-বিজিবি তান্ডব চালিয়েছে। কার্যালয়ে কর্মরত নিরপরাধ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বাদ মাগরিব কোর্ট পয়েন্টে আমার পূর্ব নির্ধারিত শেষ নির্বাচনী সভা পন্ড করে দিয়ে সেখান থেকে প্রায় ২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আমার সাথে পুলিশ খুব বাজে আচরণ করেছে। আমার নিশ্চিত বিজয় নস্যাত করতেই প্রশাসনকে আমার বিরুদ্ধে নগ্নভাবে লেলিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, বাকশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে ধানের শীষের সমর্থনে সিলেটে জনতার যে স্রোত নেমেছে তা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনতার এই বাধঁভাঙ্গা স্রোতকে রুখে দেয়ার সাধ্য কোন অপশক্তির নেই। ভয়কে জয় করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে শুধু ভোট প্রদান করে নয়, ভোটকে রক্ষাও করতে হবে। ইতিহাস স্বাক্ষী সিলেটের পূণ্যভুমিতে ভোট লুটপাটকারীদের শেষ রক্ষা হয় নাই। ৩০ ডিসেম্বর আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো। ইনশাআল্লাহ।
তিনি বলেন জায়গায় জায়গায় নেতাকর্মীদের বাসা বাড়িতে তল্লাশি করে নেতাকর্মীদের মধ্যে ভিতি সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রতি রাতে আমার নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালাচ্ছে।
শেষে তিনি ৩০ তারিখ সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান।
এদিকে সমাবেশে কোন রকম বাধা প্রদান করা হয়নি জানিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, তাদের সমাবেশে কোন বাধা দেয়া হয়নি। আমরা মামলার আসামী গ্রেপ্তার করেছি। তারা নিয়মিতই তাদের সভা সমাবেশ করতে পারছে।
কয়জন আটক করা হয়েছে এমন প্রশ্নে ওসি বলেন, ১৪ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। সঠিক সংখ্যা এখনো তিনি জানেন না বলে জানান।
Related News
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More
সিলেটে অ্যাপোলো ডায়াগনস্টিক ও গ্রামীণ হাসপাতালকে জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্নRead More



Comments are Closed