সিলেটে বিএনপি নেতা বদর আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা বদরুদ্দোজা বদরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর বন্দর বাজার থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।
তিনি জানান, সন্ধ্যায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী মুক্তাদীরের প্রচার মিছিল বেরোনোর সময় বন্দর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক বদরুদ্দোজা বদর স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক ও তিনি সিলেট-১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রচারণার মিডিয়া সেল প্রধানের দায়িত্বে ছিলেন বলে জানা যায়।
Related News
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More
সিলেটে অ্যাপোলো ডায়াগনস্টিক ও গ্রামীণ হাসপাতালকে জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্নRead More



Comments are Closed