Main Menu

শুক্রবার থেকে মোবাইল ব্যাংকিং বন্ধের নির্দেশ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামিকাল শুক্রবার বিকাল ৫টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ব্যাংকিং বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Manual1 Ad Code

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যত সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ২৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫ টা হতে ৩০ ডিসেম্বর রোববার বিকাল ৫টা পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সকল ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর শনিবার বিকাল ৫টা থেকে ৩০ ডিসেম্বর রোববার বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু রাখা যেতে পার বলে সার্কুলারে বলা হয়েছে।

Manual2 Ad Code

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের অনুরোধে এই ‘নির্দিষ্ট’ সময়ের জন্য মোবাইল ব্যাংকিং বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code