Main Menu

‘সরকারের নির্দেশ পালন করছে পুলিশ-প্রশাসন’

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সকল প্রস্ততি শেষ করেছে। আর সরকারের এই মাস্টারপ্লান বাস্তবায়নে পুলিশ-প্রশাসন নির্লজ্জভাবে সরকারের দাসানুদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের এই খায়েস পূরণ হবে না। ৩০ ডিসেম্বর দেশের সকল কেন্দ্র পাহারা দিয়ে নিজেদের ভোটের আমানতকে রক্ষা করতে হবে।

মঙ্গলবার বিকেলে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক সপ্তাহে শুধুমাত্র সিলেট সদর উপজেলা ও মহানগরীতে বিএনপি ও ২৩ দলীয় জোটের ৫ শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বাড়ি তল্লাশি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পুলিশী হয়রানীর মাধ্যমে নির্বাচন বানচালের এ চেষ্টা কখনোই সফল হবেনা।

সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. ইউসুফ হায়দার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব এর কেন্দ্রীয় সভাপতি ড. একেএম আজিজুল হক, কৃষিবিদ আনোরুন নবী মজুমদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রাক্তন গনিত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সাজেদুল করিম, পেশাজীবী নেতা ড. রাশেদ হাসনাথ, সিনিয়র সাংবাদিক বদরুদ্দোজা বদর, প্রফেসর ড. মো. আল-আমীন, প্রফেসর ডা. জিয়াউল ইসলাম, ডা. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ফরিদ আহমদ, ড. মো. তাজ উদ্দিন, সাংবাদিক খালেদ আহমদ, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, মো. মঞ্জুরুল হায়দার, মো. আয়নাল হক, মো. মেহেদী হাসান, আলমগীর আলম, তাওহীদুর রহমান, শাহীন আহমদ, রিয়াজ কামাল আবিদ মজমুদার প্রমূখ।

Share





Related News

Comments are Closed