বিএনপি নেতা গয়েশ্বরের ওপর হামলা, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগকালে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।
রিজভী বলেন, প্রচারণাকালে তার ওপর লাঠি-শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্রসহ তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক আহত হয়েছেন। পরে আহতাবস্থায় তাকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন সেখানেই তার এবং আহত কর্মীদের চিকিৎসা চলছে বলেও জানান রিজভী।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ জানান, নির্বাচনী গণসংযোগের সময় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী গণসংযোগে অতর্কিত হামলা চালায়। এ সময় ২০-২৫ জন বিএনপি কর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed