সুলতান মনসুরের জনসভার প্যাণ্ডেল ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর বাজারে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের নির্বাচনি জনসভার প্যাণ্ডেল ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুলাউড়ার সদর ইউনিয়নেরর লক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে এই ভাঙ্গা প্যাণ্ডেলেই জনসভা করেন সুলতান মনসুর।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কয়েকজন যুবক নৌকার মিছিল করে এসে পূর্বনির্ধারিত জনসভার প্যাণ্ডেল ভাঙচুর করে। এসময় তারা জনসভায় উপস্থিত ১০/১২ জন ধানের শীষের সমর্থককে পিটিয়ে আহত করে।

সুলতান মনসুরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা সাবেক এমপি নবাব আলী আব্বাস খান জানান, আমরা কি স্বাধীন দেশে আছি? আমাদের জনসভার প্যাণ্ডেল সাবেক ছাত্রলীগ নেতা জীবনের নেতৃত্বে ভেঙ্গে দেওয়া হয়েছে। আমরা সেই ভাঙ্গা প্যান্ডেলেই জনসভা করেছি। পুলিশ হামলাকারীদের না ধরে বরং তাদেরকে সাথে নিয়ে সারা গ্রামে হামলা চালিয়ে সাধারণ মানুষকে ধরে নিয়ে গেছে। এই ঘটনার পর আমরা গাজীপুরের একটি বাড়ীর ঘরোয়া বৈঠক করছিলাম সেখানেও পুলিশ হামলাকারীদের সাথে নিয়ে বাড়ীর ভিতর ঢুকে এলোপাতাড়ি পিটিয়ে সব তছনছ করে দিয়েছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা জানান, তিনি ঘটনা শুনেছেন, পুলিশ ঘটনাস্থলে আছে।
Related News
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More



Comments are Closed