শীতের ছুটি শেষে শাবির প্রশাসনিক কার্যক্রম শুরু বুধবার
শাবি প্রতিনিধি : শীতকালীন ও বড়দিনেরর ছুটি কাটিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বুধবার। তবে একাডেমিক পর্যায়ে ছুটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শীতকালীন ও বড়দিন উপলক্ষে গত ১৮ডিসেম্বর (মঙ্গলবার) হতে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাস সমূহ বন্ধ থাকার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রয়েছে এবং তা আগামি ১ জানুয়ারি খুলে দেওয়া হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed