বালুচরে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরের বালুচরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার রাতে বালুচর এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে পুরাতন এক মামলার আসামি শাহজাহান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
জানা যায়, এসময় ধানের শীষ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed