সিলেট মহানগর বিএনপির জরুরী সভা অনুষ্টিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর বিএনপির এক জরুরী সভা গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী।
মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদ সদস্য ও ২৭ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, হুমায়ুন কবির শাহীন, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, ডা: নাজমুল ইসলাম, জিয়াউল হক জিয়া, ফাত্তাহ বকসী, উপদেষ্টা সৈয়দ বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, মাহবুব কাদির শাহী, এডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুল আজিজ ও মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও মুকুল আহমদ মোর্শেদ প্রমুখ।
সভায় মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদারকে অন্যায়ভাবে গ্রেফতার ও নেতাকর্মীদের বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গ্রেফতার হয়রানী বন্ধ এবং আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়েইং ফিল্ড নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানানো হয়।
সভায় আসন্ন একাদশ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ তাদের কর্মপন্থা মহানগর নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। মহানগরের সবকটি ওয়ার্ডে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ধানের শীষের বিজয় ছিনিয়ে নেয়ার সকল ষড়যন্ত্র সম্পর্কে ওয়ার্ড নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed