Main Menu

হবিগঞ্জে বিএনপি নেতা মাহবুবুর গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশের বিশেষ একটি টিম শহরের উত্তর শ্যামলীর একটি বাসা থেকে তাকে আটক করে। তিনি শহরের ইনাতাবাদ গ্রামের আব্দুর রহিমের পুত্র।

পুলিশ জানায়, মাহবুবুর রহমান আউয়ালের বিরুদ্ধে পুলিশ এসল্টসহ বিভিন্ন মামলা রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

Share





Related News

Comments are Closed