সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী মুক্তাদিরের ইশহেতার ঘোষনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীকে আধুনিক বিশ্বের মত ফ্রি ওয়াইফাইসমৃদ্ধ সবুজ মহানগরী বা ‘গ্রীণ মেগাসিটি’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর।
রোববার বিকেল পৌনে তিনটায় নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সড়কের নুরে আলা কমিউনিটি সেন্টারে প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি ২২টি পরিকল্পনার কথা তুলে ধরেন। এরমধ্যে রয়েছে- আধুনিক ও নিরাপদ পর্যটন নগরীর হিসেবে গড়ে তোলা, যানজট নিরসনে রিং রোড স্থাপন ও গণপরিবহনের ব্যবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, তরুণদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন, সিলেট যাদুঘর প্রতিষ্ঠা, কৃষি ভূমি ব্যবস্থাপনা, আধুনিক পূর্ণাঙ্গ চিড়িয়াখানা স্থাপন, স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা, সড়ক, নৌ, রেল ও আকাশ পথে যোগাযোগ উন্নত ও আধুনিক, কর্মসংস্থানের ব্যবস্থা, তথ্য প্রযুক্তি শিক্ষার বিকাশ, নিজস্ব ইতিহাস ঐতিহ্য ভাষা কৃষ্ট ও সংস্কৃতি সংরক্ষণ ও উৎকর্ষ সাধন, অত্যাধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত, ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন, প্রবাসীদের জন্য বিশেষ সেল গঠন, শিল্প বিনিয়োগে আকৃষ্ট করা, শিল্পায়ন, চা শ্রমিকদের মানোন্নয়ন, স্মশানঘাটের আধুনিকায়ন, উন্মুক্ত পার্ক স্থাপন, নদী ড্রেজিং, জুয়া ও অসামাজিকতা বন্ধ, মাদকের মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ, ওসমানী বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, খেলার মাঠ নির্মান ও প্রশিক্ষণসহ একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এমএ হক, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর ২৩ দলীয় জোটের সদস্য সবিচ ও মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কাহির চৌধুরী, সহ সভাপতি এডভোকেট আব্দুল গাফ্ফার, সিলেট মহানগর লেবার পার্টির আহবায়ক মাহবুবুর রহমান খালেদ, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বিজেপি (পার্থ) জেলা আহবায়ক মোজাম্মেল হোসেন লিটন ও মহানগর আহবায়ক ডা. একেএম নুরুল আম্বিয়া রিপন, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ আজমল বক্ত সাদেক, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী শাহজাহান আলী, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সহ সভাপতি একেএম তারেক কালাম, শাহ জামাল নুরুল হুদা, জেলা উপদেষ্টা শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, বিএনপি নেতা ইশতিয়াক সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, সৈয়দ রেজাউল করিম আলো, আব্দুস সালাম বাচ্চু, মাহবুবুল হক চৌধুরী, ডা. আশরাফ আলী প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed