জকিগঞ্জে বিএনপির ৩ নেতাকর্মী কারাগারে
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন, বারহাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক (৩৫), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বুরহান উদ্দিন (২৭) ও পৌর বিএনপির সমর্থক আতিকুর রহমান (৪৫)।
শনিবার রাতে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে রোববার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ওসি তদন্ত মুমিনুল ইসলাম জানিয়েছেন, পুলিশ কোন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করেনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রয়েছে। আমরা মামলার আসামীদের গ্রেফতারে অভিযান করছি।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed