আইসিইউতে টেলি সামাদ
বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনয়শিল্পী টেলি সামাদকে হাসপাতালের কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এর আইসিইউতে নেওয়া হয়।
টেলি সামাদের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে সোহেলী সামাদ। বিএসএমএমইউর হেমাটোলজি বিভাগের অধ্যাপক আবদুল আজিজের তত্ত্বাবধানে চিকিৎসাধীন টেলি সামাদ।
শনিবার (২২ ডিসেম্বর) সোহেলী সামাদ জানান, ৪ ডিসেম্বর তার বাবা অসুস্থ হলে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। টানা দুই সপ্তাহেরও বেশি সেখানে তার চিকিৎসা চলে। এরপর বাবাকে ভর্তি করানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শুরুতে কেবিনে রাখা হলেও গতকাল শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত আইসিউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে সোহেলী সামাদ বলেন, ‘বাবার অবস্থা ভালোও বলতে পারছি না, খারাপও বলতে পারছি না। চিকিৎসক বলেছেন, বাবার শরীরে রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এটাকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।’
সোহেলী সামাদ জানান, তার বাবার ফুসফুসে প্রদাহ ছিল। ডায়াবেটিসের সমস্যাও ছিল। আপাতত ওসব নিয়ন্ত্রণে রয়েছে।
প্রসঙ্গত, টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। তবে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়ন মনি’ ছবির মধ্য দিয়ে। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। টিভি, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতেও তার বিচরণ ছিল। ১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এই অভিনয়শিল্পী।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed