ছাড়া পেলেন বিএনপি নেতা নাসিম হোসেইন
বৈশাখী নিউজ ডেস্ক: আটকের প্রায় তিন ঘন্টা পর থানা থেকে ছাড়া পেয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নাসিম হোসেইন।
নাসিম হোসেইনের পারিবারিক সুত্রে জানা গেছে শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে তাঁর তাঁতীপাড়াস্থ বাসা থেকে আটক করে সিলেট কোতোয়ালী থানা পুলিশ। আটকের প্রায় তিন ঘন্টা পর রাত পৌণে তিনটার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।
সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া জানান, নাসিম হোসাইন হাইকোর্টের জামিনে আছেন। কাগজ পত্র চেক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টায় তাকে তার তাতিপাড়ার বাসা থেকে থানায় নিয়ে যাওয়া হয় বলে বিএনপি একটি সূত্র জানিয়েছে।
মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক রাত সাড়ে ১২টায় নাসিম হোসাইনকে তার তাতিপাড়ার বাসা থেকে তুলে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন নাসিম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় তাকে আটক করা হয়েছে। মামলার জামিনের কাগজপত্র দেখাতে পারলে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed