সিলেট স্টেশন ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা-২০১৮ শনিবার বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পরিচালনা পর্ষদের পক্ষে ক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাব প্রেসিডেন্ট এমাদউল্লাহ শহীদুল ইসলাম। প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য- অর্থ ও উন্নয়ন বিভাগ এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, ক্লাব সদস্য এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, খন্দকার বজলুর রহমান বাহার, শমসের জামাল, ফেরদৌস চৌধুরী রুহেল, আবু বকর হিরন প্রমুখ।
সভায় বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন কোম্পানীর সেক্রেটারী পরাগ কান্তি দেব।
সাধারণ সভা শেষে ২০১৯ সেশনে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহবায়ক এ.কে.এম আহাদুস সামাদ।
নতুন কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন প্রেসিডেন্ট ই.ইউ. শহিদুল ইসলাম এডভোকেট, ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল ইয়াকুব, সদস্য- অর্থ ও পরিকল্পনা বিভাগ শাহ মোঃ মোসাহিদ আলী এডভোকেট, সদস্য- ব্যবস্থাপনা বিভাগ হারুন আল রশিদ দিপু, সদস্য- উন্নয়ন ও আবাসিক বিভাগ মোসাদ্দেক কোরেশী (শামীম), সদস্য- ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য- বিনোদন বিভাগ সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য- সাংস্কৃতিক বিভাগ আহবাব মোহাম্মদ কামরুল ইসলাম টিপু, সদস্য- আপ্যায়ন বিভাগ- মুফতি এ.এস শামীম আহমদ।
বার্ষিক নির্বাচনে দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনের আহবায়ক এ.কে.এম আহাদুস সামাদ ও সদস্য খন্দকার বজলুর রহমান বাহার ও ছাদ উদ্দিন আহমদ।
পরে নির্বাচিতদের ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed