ওসমানী হাসপাতালে দুই মরদেহের পরিচয় চায় পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ। বুধবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কে বা কারা গত ৯ ও ১৩ ডিসেম্বর অসুস্থ অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাসপাতালের বারান্দায় ফেলে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের একজনকে ৫নং ওয়ার্ডে ও অন্যজনকে ১১নং ওয়ার্ডে ভর্তি করান।
চিকিৎসাধীন অবস্থায় ৫নং ওয়ার্ডের রোগী ১৭ ডিসেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৬৪১৫, তারিখ ১৭/১২/২০১৮) এবং ১১নং ওয়ার্ডের রোগী (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৩৮৩, তারিখ ১৭/১২/২০১৮) একইদিন দুপুর ১টা ৩৫ মিনেটে মৃত্যুবরণ করে বলে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হয়।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত এ অজ্ঞাত দুই মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। যদি কারো পরিচিত হয়ে থাকে বা তাদের পরিচয় জেনে থাকেন কোতোয়ালী মডেল থানা (০১৭৮৬-৬৩৬৫৬৫) অথবা এসআই চন্দ্রশেখর বড়ুয়ার (০১৭১১-০৫৯৬০৫) সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed