Main Menu

কানাইঘাটে ইউপি সদস্য ছাব্বির গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপিনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ছাব্বির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে ছাব্বির আহমদ থানায় একটি কাজে আসলে পুলিশ তাকে সেখান থেকে আটক করে।

এ ব্যাপারে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ছাব্বির আহমদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে ছাব্বির আহমদকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Share





Related News

Comments are Closed