আওয়ামী লীগে যোগ দিলেন ইনাম আহমদ চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগে যোগ দিয়েছেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন বলে জানা গেছে।
বুধবার (১৯ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়- বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। এসময় তিনি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বরাত দিয়ে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করছে।
বয়োজ্যেষ্ঠ এই নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। প্রাথমিক মনোনয়নও পেয়েছিলেন। মনোনয়ন পেয়ে অর্থমন্ত্রীর বাসায় দেখা করতে যেয়ে বিএনপি নেতাকর্মীদের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। নানা সমালোচনার মুখে শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন সাবেক এই আমলা। এ আসনে দলটির চূড়ান্ত মনোনয়ন পান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
ইনাম আহমদ চৌধুরী পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে সরকারি চাকরি শুরু করেছিলেন। বাংলাদেশ আমলে সচিবের দায়িত্বও পালন করেন তিনি। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতাও তার রয়েছে।
১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ইনাম। নিয়মিত দলীয় কার্যক্রমে সক্রিয় না হলেও বিভিন্ন ফোরামে বিএনপির হয়ে কথা বলতেন ইনাম।
এর মধ্যে ২০১৩ সালে বিএনপির আন্দোলনের সময় একবার আটক করা হয়েছিল ইনামকে।
ইনাম আহমেদের ভাই ইফতেখার চৌধুরী সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ওই সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তাদের ভগ্নিপতি। ইনামের বড় ভাই প্রয়াত ফারুক আহমেদ চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিব।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed