সিলেটে বৃষ্টিতে ছিড়ে পড়েছে পোস্টার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টিতে গলে খুলে পড়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের পোস্টার। মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন জায়গা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
বর্ষা মৌসুমে নির্বাচনের সময় বৃষ্টিতে গলে পড়া এড়াতে প্রার্থীর পোস্টার পলিথিনে মুড়িয়ে দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু এবার শীতকালে নির্বাচন হওয়ায় বাড়তি সতর্কতা গ্রহণ করেননি কোনো প্রার্থী।
ফলে ঘূর্ণিঝড় ফেথাইয়ের কারণে সামান্য বৃষ্টিতে রাস্তার ওপর দড়ি দিয়ে টাঙ্গানো প্রার্থীদের পোস্টার গলে খুলে পড়েছে। আর শুন্য অবস্থায় ঝুলছে শুধু দড়ি। বৃষ্টির কারণে পোস্টার নষ্ট হওয়ায় প্রার্থীরা ফের পোস্টার সাটাবেন; এতে করে তাদের খরচ বেড়ে যাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার সকাল থেকেই সিলেটের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়। তারপর রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কখনও গুড়ি গুড়ি আবার কখনও মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি বইছে হিমেল হাওয়াও। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃষ্টিপাত আরও দু’তিন অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রাও কমবে। ফলে নামবে শীতের তীব্রতা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed