বিশ্বনাথে গুড়ি গুড়ি বৃষ্টি বাড়িয়েছে শীতের অনুভূতি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে মৃদুমন্দ বাতাস বইছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসেও শীতের আবহ না থাকা বিশ্বনাথে ঠান্ডা অনুভূতি বাড়িয়েছে এই আবহাওয়া।
সোমবার সন্ধ্যার পর থেকে মৃদুমন্দ বাতাস বইতে শুরু করে। ছিল হালকা কুয়াশা। সন্ধ্যার পর থেকে শুরু হয় থেমে থেসে গুড়ি বৃষ্টি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তবে অঝোর ধারা বলতে যা বোঝায় তা ঝড়েনি। রাত ৯টার পর বৃস্টি না ঝড়লেও মঙ্গলবার সকাল থেকে বেলা ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।
বৃষ্টির পানিতে ভেজা থেকে মুক্ত থাকতে ছাতা বা রেইনকোট ছাড়া যারা ঘর থেকে বের হয়েছে, তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
অন্যদিকে বেশি দুর্ভোগে পড়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বিভিন্ন দলের নেতা কর্মীরা। সকাল থেকেই শীতের পোষাক পরিহিত অবস্থায় উপজেলার বিভিন্ন গ্রামে প্রচারণায় নেমে যান তারা। ছাতা বা রেইনকোট ছাড়াই প্রচারণার কাজে যান তারা। আর হঠাৎ বৃষ্টি হওয়ায় তাদের এই ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানা গেছে।
বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপ ‘পেথাই’ এর প্রভাবে আবহাওয়া এমন আচরণ করছে বলে জানা গেছে। এই বৃষ্টির প্রভাবে পুরোপুরিভাবে শীত জেঁকে বসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed