দিরাইয়ে আ’লীগের ৩শ’ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সুনামগঞ্জ প্রতিনিধি: একাদদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের দিরাইয়ে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার সুনামগঞ্জ-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
সোমবার রাত সাড়ে ৯টায় দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামে ১নং ওয়ার্ড কাউন্সিলর ইদন মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের আড়াই শতাধিক নেতাকর্মী বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। চন্ডিপুর গ্রামে ইদন মিয়ার বাড়িতে বিএনপির প্রার্থীর নির্বাচনি উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে সোমবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে উপজেলার ছাত্রলীগ থেকে ছেড়ে আসা বেশ ক’জন ছাত্রলীগ নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন।
উপজেলা ছাত্রলীগ নেতা মিজান মিয়া, রায়হান মিয়া, আইয়ূব হোসেন, পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেন, আলিনুর মিয়া, মোস্তাকিন মিয়া, রফু মিয়া, সাদ্দেক, মোতালিম প্রমুখ যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন।
সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী আওয়ামীলীগ ও ছাত্রলীগ ছেড়ে আসা নেতাকর্মীদের বিএনপি এবং ছাত্রদলে আনুষ্টানিকভাবে বরণ করে বলেন, এ আসনে এবার জনগনের জয় হবে। আমরা নির্বাচনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ।
যোগদান অনুষ্টানে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রশীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, দিরাই উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এসএম সায়েম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed