৩০ ডিসেম্বর উন্নয়নের পক্ষে রায় দিন : মোমেন
বৈশাখী নিউজ ডেস্ক : সন্ত্রাস-বোমাবাজদের প্রত্যাখ্যান করে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে উন্নয়নের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ব্যবসা ও উন্নয়নবান্ধব সরকার। ব্যবসা-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্নধরণের সুযোগ-সুবিধা দিয়েছে। মানুষের মাথাপিছু আয়, উৎপাদন, প্রবৃদ্ধি বেড়েছে।’
অন্যদিকে, ‘দেশে রাজনীতির নামে বিএনপি-জামায়াত ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, পেট্রোল বোমার আগুনে মানুষ হত্যা করেছে। হরতাল-অবরোধের নামে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।’
সোমবার সিলেট নগরীতে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা বিবেচনায় ৩০ ডিসেম্বর নৌকার পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান ড. মোমেন।
সকালে ড. মোমেন আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগর ও সদর উপজেলার নেতাকর্মীদের সাথে সোবহানীঘাট আল ইসলাহ কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। দুপুরে নগরীর ১৫নং ওয়ার্ডের সোবহানীঘাট ট্রেড সেন্টার এলাকায় গণসংযোগ করেন। বিকেলে নগরীর ২১নং ওয়ার্ডের সোনারপাড়া এলাকায় গণসংযোগ ও ১৯নং ওয়ার্ডের রায়নগর এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনুর ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিজিত চৌধুরী, এডভোকেট শাহ মোশাহিদ আলী, এটিএম হাসান জেবুল, আব্দুর রহমান জামিল, ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, এস এম আলী হোসেন, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, দেলোয়ার হোসেন রাজা, জাবেদ সিরাজ, মিরন আহমদ, ইসমাঈল মাহমুদ সুজন, স্বেচ্ছাসেবকলীগ নেতা এডভোকেট ফখরুল ইসলাম, কৃষকলীগের কেন্দ্রীয় নেত্রী শামিমা শাহরিয়ার, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মানিক মিয়া, রাজু লস্কর প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed