বিশ্বনাথে দুই প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারি দুই সংসদ সদস্যকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তারা হচ্ছেন সিলেট-২ আসনের লাঙ্গল প্রতীকের মহাজোট প্রার্থী জাপা নেতা এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ও ‘ডাব’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।
সোমবার দুপুরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথকভাবে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তোজ-জোহরা।
মেবাইল কোর্টের সাথে অভিযানে থাকা থানার এস আই সফিকুল ইসলাম জানান, নির্বাচনী পোষ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করায় এহিয়া চৌধুরীর সমর্থক একেএম দুলাল এর কাছ থেকে ৮হাজার টাকা জরিমানা আদায় করে সকল পোষ্টার খুঁলে ফেলার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। এছাড়াও মোটরসাইকেলে পোষ্টার লাগিয়ে শোডাউন করায় ছান্দভরাং সেতুর পাশে মুহিবুর রহমানের সমর্থকদের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানার বিষয়টি স্বীকার করেছেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তোজ-জোহরা।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed