Main Menu

কোম্পানীগঞ্জে বিএনপি প্রার্থী সেলিমের গাড়িতে হামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৪ আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন বাজারে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা শেষে ফেরার পথে স্থানীয় নোয়াগাঁও এলাকায় এ হামলার হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিলদার হোসেন সেলিম।

তিনি জানান, হামলাকারীরা তার বাড়িবহর লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তার ব্যবহৃত জিপ গাড়ি এবং পেছনের একটি মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যায়। তবে তিনি অক্ষত আছেন বলে জনিয়েছেন।

সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি লুৎফুল হক খোকন জানান আমরা ধানের শীষের সমর্থনে কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করে ফেরার পথে সারপিং টিলার নওয়াগাও এলাকায় আসামাত্র সরকারদলীয় ৮/১০জন সন্ত্রাসী অর্তকিত ভাবে হামলা চালিয়ে প্রার্থীর ব্যবহৃত গাড়ী ভাংচুর করে। এতে গাড়ীটি ক্ষতিগ্রস্থ হয় এবং প্রার্থী দিলদার হোসেন সেলিমও আঘাত প্রাপ্ত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি। তবে তিনি বিষয়টির খোঁজ-খবর নিচ্ছেন।

এদিকে হামলার পর দিলদার হোসেন সেলিম নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের বাড়িতে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় মিলিত হন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর।

Share





Related News

Comments are Closed