সুনামগঞ্জে জাপা’র দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জাতীয়পার্টির দুই শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলে যোগদান করেছেন।
রবিবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি সমর্থিত ২৩ দলীয় জোট ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আ স ম খালেদের হাত ধরে নির্বাচনী সমাবেশে জাপার নেতাকর্মীরা জাতীয়তাবাদী কৃষক দলে যোগদান করেন।
জাপা নেতা খুরশেদ আলম, আতিকুর রহমান, সাগর, উম্মেদ আলী, আজাদ মিয়া, মাহবুব আলম, কামাল হোসেনের নেতৃত্বে যোগদানকারি জাপার দুই শতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি উসমান গণির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি আকবর আলী, রেজাউল হক, নাদের আহমেদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, বিএনপি নেতা ও রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল হোসেন, ছাত্রদলের সাধারন সম্পাদক সোহগ, জেলা ছাত্রদল নেতা ছাদিকুর রহমান স্বপন প্রমুখ।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed