নগরীর খাসদবিরে সন্ধ্যা রাতে ডাকাতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাসদবির এলাকার একটি বাসায় সন্ধ্যা রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঐ বাসা থেকে স্বর্ণের গয়না, নগদ টাকা এবং তিনটি মোবাইল নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাসদবির বন্ধন জি-১৫ নম্বর বাসার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে- শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাসদবির বন্ধন জি-১৫ নম্বর বাসার পঞ্চম তলার জহির আহমদের ফ্ল্যাটের দরজায় এসে ৭-৮জন লোক কলিং বেল দেয়। এসময় বাসায় তার স্ত্রী এবং শালিকা ছাড়া আর কেউ ছিলেন না। কয়েক বার কলিং বেল দেওয়ার পর তারা দরজা খুললে ৭-৮জন লোক একসাথে ঘরে ঢুকে যায়। তখন তাদেরকে আঘাত করে একটি কক্ষে বেঁধে রেখে স্বর্ণের গয়না, নগদ টাকা এবং তিনটি মোবাইলসহ বিভিন্ন জিনিষ নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
তারা ঐ কক্ষ থেকে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। খবর পেয়ে বাসার মালিক সাইফুল ইসলাম এবং বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিমাদ আহমদ রুবেল উপস্থিত হন।
তারা ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে অবহিত করেছেন বলে জানিয়েছেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিমাদ আহমদ রুবেল।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed